সময় টা ৯০ দশকের।আমার মার সবে মাত্র বিয়ে হয়েছে।আমার দাদির বাড়ির পেছনে আমাদের নিজস্ব কাপড়ের কারখানা ছিল।কারখানার সাথে একটা ছোট বাথরুম ছিল।বাথরুম টি ছিল মূলত কারখানার তাঁতিদের ব্যবহারের জন্য।ওয় বাথরুম ঘিরে নানা ধরনের ভৌতিক ঘটনা ঘটতো।আমার মার বিয়ে হওয়ার ২-৩ মাসের মাথায় হটাৎ বাথরুমটির ওইখানে অনেক ঝগড়ার কোলাহল।আমার মা আমার দাদি ফুপিদের কে বললো বাড়ির পেছনে বউ আর শাশুড়ি ঝগড়া লেগেছে।আমার দাদি হেসে উড়িয়ে দিলো।কিন্তু আমার মা কে সত্য তা বলল না।পরের দিন আমার দাদি আমার মা কে বলল বাড়ির পেছনের এই জায়গা টা খারাপ,কাল রাতে আমি তোমাকে বলতে চায়নি।তুমি যাদের ঝগড়া শুনেছো তারা মূলত জিন ছিল।অনেক বছর ধরে এইখানে কতগুলো জিন বসবাস করে।তাঁতিদের রাতের শিফট থাকে ,তাদের আনাগোনার কারণে আমরা একটু স্বস্তিতে থাকতে পারি।তুমি নতুন এই বাড়ির ভয় পাবে বলে আমি তোমার কথা হেসে উড়িয়ে দিয়েছিলাম।আমার মা ভীষণ ঘাবড়ে গেলো।আমার দাদি তখন আশ্বাস দিলো ওরা বাড়ির ভিতরে কাউকে ক্ষতি করতে পারবে না।কারণ আমাদের দাদির বাড়ি সম্পূর্ণ ভাবে কোয়ারনের আয়াত দিয়ে বান দেওয়া।১০-১৫ বছর আগের ঘটনা আমার বাবা ঠিক ওয় জায়গাই দাঁড়িয়ে ছিল।হটাৎ সে দেখল বিশাল বড় আগুনের গোলা ওয় জায়গাই এসে পড়লো।বাবা ভয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়েছিল।আরেকদিনের ঘটনা,গ্রামে ইলেকট্রিসিটি চলে গেলে বাচ্চারা ঘরের থেকে বের হয়ে যায় একসাথে আড্ডা বা খেলাধুলা করার জন্য।অন্যান্য দিনের মতো সেদিনও ইলেকট্রিসিটি চলে গেলো।সবাই বের হয়ে গেলো আর পরিকল্পনা করলো আজকে লুকোচুরি খেলবে।খেলাও শুরু হলো।খেলার এক পর্যায়ে আমার চাচাতো ভাই খেলায় মগ্ন হয়ে ওয় বাথরুমটার সাথে এক দেয়ালে লুকালো।১০-১৫ মিনিট যাওয়ার পর কেউ এলো না ভাইকে খুঁজতে।হটাৎ সে এক অদ্ভূত আওয়াজ শুনল।একজন বুড়ো মহিলা চুল খোলা মাটি টি বসে মাটির মধ্যে আঁচড়াচ্ছে।সে ওখানেই থমকে গেলো।মহিলাটি তাঁকে উদ্দেশ্যে করে বললো কোথাও যাবি না এখানে দারা।আমার চাচাতো ভাই এক লাফ দিয়ে মহিলার উপর দিয়ে দৌঁড়ে পালালো।এমন অনেক ঘটনা আছে ওয়ে জায়গাটিকে কেন্দ্র করে।কখনও কখনও বাড়ির টিনে ইট পাটকেল ছোরার আওয়াজ,কখনও ঝগড়া,গাছ ভেঙে ফেলার আওয়াজ।সময়ের সাথে সাথে অনেক কিছু কমে গিয়েছে।হতে পারে তাদের আস্তানা নতুন যাইগায় বা তারা এখনও অপেক্ষা খুঁজসে কবে বাড়ির বান টা khulbe